বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কে এই রিপন মিয়া? আসল ঘটনা উদ্ঘাটনে যা রয়েছে...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৪৫ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৮:০৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাম তার (রিপন ভিডিও) রিপন মিয়া। বর্তমান সময়ের জনপ্রিয় অন্যতম একজন কনটেন্ট ক্রিয়েটর এই রিপন মিয়া। আগে ছোটখাটো ভিডিও বানালেও এখন তাকে দেখা যায় বিজ্ঞাপন, সিনেমার প্রচারণাসহ বিভিন্ন কাজে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের একটি বেসরকারি টেলিভিশন তাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে তার মায়ের বরাত দিয়ে বলা হয়, রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না।

বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিপন মিয়ার পূর্বের বক্তব্য এবং বর্তমান অভিযোগ নিয়ে ট্রল করে অনেকে।

কি বলছে এলাকাবাসী?

তারা বলেন, রিপন মিয়া মা-বাবার ভরণপোষণ দিতে চাইলেও তা নিতে চান না তারা। এ ছাড়া রিপন মিয়াকে অনেক আগেই বাড়ি থেকে বের করে দেন তার মা-বাবা। এরপর টাকা জমিয়ে সামান্য জমি কিনে সেখানেই পাকা বাড়ি করছেন রিপন মিয়া।

জানা যায়, নেত্রকোণা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাসিন্দা রিপন মিয়া। ট্যুডে সি নিউজ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে রিপন মিয়ার এলাকাবাসীর কয়েকটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়। 

সেখানে তারা দাবি করেন, রিপন মিয়াকে সৎ এবং ভালো মানুষ হিসেবে চেনেন তারা। রাজমিস্ত্রি করে জীবন যাপন করতেন তিনি। অনেক আগে কাজ না করায় রিপন মিয়াকে বাড়ি থেকে বের করে দেন তার মা-বাবা। এখন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আয়ের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করছেন রিপন মিয়া।

রিপন মিয়ার আত্মীয়দের ভাষ্যে-

রিপন মিয়ার চাচাতো বোন পরিচয় নিয়ে এক নারী জানান, রিপন মিয়াকে ছোট থেকেই আশ্রয় দেন না তার মা-বাবা। বাড়ি এলেই দৌড়ানি দেন। শুধু রিপনকে নয়, তাদের তিন ভাই বাড়িছাড়া। রিপন মিয়া কিছু দিতে চাইলেও তার মা-বাবা তা নেন না বলেও দাবি করেন ওই নারী।

রিপন মিয়ার মা-বাবার অভিযোগ-

ভিডিওতে দেখা যায়- রিপন মিয়ার মা-বাবার অভিযোগ করছেন, তাদের ভরণপোষণ দেন না ছেলে।

এদিকে রিপন মিয়ার বাবা গতকাল প্রকাশিত সংবাদে দাবি করেন, রিপন মিয়া তাদের ভরণপোষণ দেন না। তবে খোঁজখবর নেন। 

এরপর নতুন এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিন ছেলে যে যতটুকু পারে, তাকে আর্থিক সহযোগিতা করে। এ ছাড়া তিনি নিজেও আয় করেন তা দিয়ে তার সংসার চলে যায়।

স্ত্রী-সন্তানকে অস্বীকারের কারণ কি?

টেলিভিশনে প্রকাশিত সংবাদে দেখা গেছে, রিপন মিয়া তার স্ত্রী-সন্তানকে অস্বীকার করেছেন। এ বিষয়ে চাচাতো বোন পরিচয় দেওয়া ওই নারী বলেন, এটা হয়তো ভাইরাল হওয়ার জন্য বলেছে।

রিপন মিয়ার প্রতিবেশী মরিয়ম নামের একজন বলেন, “জনপ্রিয় হওয়ার আগে কাজ করতেন না রিপন মিয়া। সেই সময়ই তাকে বাড়ি থেকে বের করে দেন মা-বাবা।”

তবে স্ত্রী-সন্তানকে অস্বীকার করাটা রিপন মিয়ার উচিত হয়নি বলেও মন্তব্য এলাকাবাসীর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রিপন মিয়া   এলাকাবাসী   আত্মীয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close