বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিপ ফ্রিজে স্ত্রীর মরদেহ, পুরান ঢাকায় ধরা পড়লো স্বামী নজরুল!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কলাবাগানে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে পুরান ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর), নিহত তাসলিমা আক্তারের ভাই কলাবাগান থানায় নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে জানা যায়, নজরুল ইসলাম তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে একাধিক স্থানে অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি তার মোবাইল ফোনও বন্ধ রেখেছিলেন যাতে অবস্থান শনাক্ত না হয়।

তদন্ত সূত্রে জানা যায়, কলাবাগানের প্রথম লেনের ভাড়া বাসায় স্ত্রী তাসলিমাকে প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন নজরুল। পরে গামছা দিয়ে মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। মরদেহ বিছানার চাদরে মুড়ে রাখা হয় ডিপ ফ্রিজে। এ সময় একই বাসায় থাকা দুই মেয়েকে নিয়ে তিনি তার বোনের বাসায় চলে যান।

ঘটনার রাতে, মেয়েরা তাদের মায়ের খোঁজ না পেয়ে আত্মীয়দের ফোন দিলে পুলিশকে সঙ্গে নিয়ে বাসায় গিয়ে তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি ছিলো পূর্বপরিকল্পিত এবং অত্যন্ত বর্বরোচিত হত্যাকাণ্ড।

নিহতের পরিবার জানায়, নজরুল এক সময় ব্যবসায় যুক্ত থাকলেও বর্তমানে কর্মহীন। তাসলিমার পৈতৃক জমি ও অর্থ আত্মসাৎ করতে চেয়েছিল নজরুল। তিনি নিয়মিত মাদকাসক্ত ছিলেন এবং স্ত্রীকে সন্দেহ করে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এমনকি তাকে ফোন ব্যবহারের স্বাধীনতাও দিতেন না।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ডিপ ফ্রিজ   মরদেহ   পুরান ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close