বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ ব্যাংক
কর্মকর্তাদের বাড়ি-গাড়ি কেনার জন্য শরিয়াহভিত্তিক ঋণ চালুর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০৮ AM

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শরিয়াহভিত্তিক হাউজ ও কার লোন চালুর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তারা হাউজ লোন বা কার লোন নিতে আগ্রহী, তবে শরিয়াহ অনুসারে। যদি তাদের জন্য শরিয়াহসম্মত একটি নীতি বা পদ্ধতি চালু করা হয়, তবে তা হবে অত্যন্ত সহায়ক।’

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক মাহফিলে আলোচনাকালে শায়খ আহমাদুল্লাহ এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘যেসব কর্মকর্তা দ্বীন পালন করতে চান, কর্তৃপক্ষ তাদের চাহিদা বিবেচনায় নেবে বলে আমি আশা করি। ইসলামি ব্যাংকিংয়ের সুযোগ সবার জন্য উন্মুক্ত করা উচিত- এটি তাদের ন্যায্য অধিকার।’

দেশের ইসলামি ব্যাংকগুলোতে শরিয়াহ অনুসরণের বিষয়ে এ ইসলামি বক্তা বলেন, ‘শরিয়াহ ঠিকভাবে মানা হচ্ছে কি না, সে বিষয়ে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। এরই মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।’

গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আহমাদুল্লাহ বলেন, ‘শরিয়াহভিত্তিক ব্যাংকিং সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়ার জন্য একটি সার্ভিস সিস্টেম চালুর আহ্বান জানিয়ে আসছি। অনেকেই জানেন না, শরিয়াহ কোথায় লঙ্ঘিত হচ্ছে আর কোথায় নয়। যেমন নির্দিষ্ট পদ্ধতিতে সম্পন্ন হলে বিবাহ হালাল আর অন্যভাবে করলে হারাম হয়- ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।’

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘আল্লাহ আমাদের ইনসাফের আদেশ দিয়েছেন। কোরআনে বারবার ন্যায়বিচারের কথা এসেছে। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা ও ন্যায়ের পথে চলা উচিত।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ব্যাংক   বাড়ি-গাড়ি   শরিয়াহভিত্তিক   ঋণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close