বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আসছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘গিরগিটি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:২৭ AM

মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য-মিথ্যার সীমারেখা হয়ে ওঠে ধোঁয়াশাচ্ছন্ন। আর ঠিক সেই রহস্যময় অন্ধকার জগতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন থ্রিলার ওয়েব সিরিজ ‘গিরগিটি’। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মে আগামী ১৬ অক্টোবর থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে এই অরিজিনাল ক্রাইম-থ্রিলার সিরিজটি।

পরিচালক লস্কর নিয়াজ নির্মিত ‘গিরগিটি’ সিরিজের কাহিনি শুরু হয় এক নির্জন মহাসড়কে ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, যা দ্রুতই শহরজুড়ে ছড়িয়ে দেয় আতঙ্ক। তদন্তে নামে ডিটেকটিভ মারুফ চৌধুরী, যার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

তদন্ত যতই এগোতে থাকে, উন্মোচিত হতে থাকে এক ভয়ঙ্কর কর্পোরেট মাদক চক্রের জটিল জাল। তবে মারুফের লড়াই কেবল বাইরের শত্রুদের সঙ্গে নয়—তাকে মোকাবিলা করতে হয় ভেতরের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার নির্মম খেলাও, যেখানে মুখোশ পড়ে থাকা মানুষের পরিচয় প্রতিনিয়ত বদলে যেতে থাকে।

এই মনস্তাত্ত্বিক অপরাধ-থ্রিলারে কে শিকার আর কে শিকারি- এই প্রশ্নই দর্শকদের নিয়ে যাবে রহস্যের গভীরে।

পরিচালক লস্কর নিয়াজ বলেন, ‘আমরা কোনো অতিমানবীয় চরিত্র তৈরি করিনি। এই গল্প আমাদের চারপাশের বাস্তব চরিত্র নিয়েই। চাইনি অলৌকিক কিছু দেখাতে, বরং মানুষের ভেতরের দ্বন্দ্ব ও দুর্বলতাকে তুলে ধরতে চেয়েছি। দর্শকরা নিশ্চয়ই এই মানবিক দৃষ্টিভঙ্গিকে উপলব্ধি করবেন।’

সিরিজটিতে ইরফান সাজ্জাদ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পী।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের লক্ষ্য সবসময়ই মানসম্মত ও ভিন্নধর্মী কনটেন্ট দর্শকদের সামনে উপস্থাপন করা। ‘গিরগিটি’ সেই প্রচেষ্টারই ফল, যেখানে গল্প বলার ধরণ, নির্মাণের মুন্সিয়ানা ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।

অপরাধ, রহস্য আর বিশ্বাসঘাতকতার এক টানটান উত্তেজনার জগতে প্রবেশের প্রস্তুতি নিন। ‘গিরগিটি’ স্ট্রিমিং শুরু হচ্ছে আগামী ১৬ই অক্টোবর।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গিরগিটি   সিনেমা   চলচ্চিত্র   ক্রাইম থ্রিলার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close