বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৯:৩১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুদ্ধবিধ্বস্ত গাজায় ফুটবল এখন শুধু খেলা নয়, পুনর্গঠনের প্রতীক। মিসরের শারম আল-শাইখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর ফিফা ঘোষণা দিয়েছে গাজার ধ্বংসপ্রাপ্ত ফুটবল অবকাঠামো পুনর্গঠনে তারা সক্রিয়ভাবে অংশ নেবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “শান্তি প্রক্রিয়ায় ফুটবলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা গাজার ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করব এবং শিশুদের খেলাধুলার মাধ্যমে নতুন আশার আলো দেখাব।”

ইনফান্তিনো জানান, ফিফা ধ্বংসপ্রাপ্ত ফুটবল সুবিধা পুনর্নির্মাণে তহবিল গঠন করবে। এর মধ্যে নতুন পিচ, যুব উন্নয়ন প্রকল্প এবং ছোট আকারের ‘ফিফা অ্যারেনা’ স্থাপন অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, “ফুটবল ঐক্য, সহায়তা এবং আশা জাগায়। আমরা গাজায় ফুটবল ফিরিয়ে আনব, শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনব।”

তিনি আরও আহ্বান জানান, অন্য সংস্থা ও অংশীদাররাও এই উদ্যোগে যুক্ত হোক। ইনফান্তিনোর মতে, “ফুটবল শিশুদের জীবনে আলো নিয়ে আসে, তাই এটি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।”

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) ফিফাকে আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে স্থগিত করতে, কারণ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি ক্লাব খেলা চালাচ্ছে। তবে ফিফা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেনি। ভাইস প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগলিয়ানি জানিয়েছেন, বিষয়টি ফিফার আইন বিভাগে আলোচনায় রয়েছে।

ইনফান্তিনোর মতে, যুদ্ধোত্তর সময়ে ফুটবল কেবল খেলা নয়, এটি মানবতার পুনর্জাগরণের প্রতীক। গাজার মাঠে যখন শিশুরা দৌড়াবে, সেটিই হবে শান্তির সবচেয়ে সুন্দর দৃশ্য।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিফা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close