বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

নিখোঁজের চারদিন পর যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাস্ক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন।

নিহত আব্দুল্লাহ শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। সে পেশায় ব্যাটারিচালিত ভ্যান চালক ছিল।

নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

ইউনুস আলী বলেন, “মঙ্গলবার ভোরে জানতে পারি আমার ছেলেকে পাওয়া গেছে। পরে তিনি সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।”

এদিকে, লাশ উদ্ধারের খবরে কাজীরবেড় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। অন্যদিকে, শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লাহর গ্রামে।

শার্শা থানার ওসি আব্দুল আলীম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শার্শা   নিখোঁজ   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close