বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে বিভাগীয় ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ৬:৫৯ PM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো পুলিশ কর্মকর্তা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ডিএমপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল হতে হবে।

কমিশনার আরও বলেন, পুলিশের কর্মকাণ্ডে কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব যেন না প্রকাশ পায়। এজন্য সকল পুলিশ সদস্যকে সতর্ক ও নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন গোপনে কার্যক্রম চালাতে না পারে। নগরবাসীর নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম জোরদার করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা বাড়ানো হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। থানাগুলোতে আধুনিক সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হচ্ছে, যাতে সেবা গ্রহীতারা সুবিধা পায়।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে। নিরপরাধ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হবে। সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  ডিএমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close