বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার-১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ৭:০৮ PM

রাজবাড়ী পাংশা থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র, ককটেল, চাইনিজ কুড়ালসহ ইউনুস মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় পরিত্যক্ত অবস্থায় পাটকাঠির গাদা থেকে আরো ২টি অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া ও নিভা গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইউনুস মন্ডল পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায় উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া ও নিভা গ্রামে। এসময় মাদুলিয়া গ্রামের ইউনুস মন্ডল (আসামি) এর বসত বাড়ি থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র, ককটেল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে একই ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসত বাড়ির সামনে পাটকাটির গাদার ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় আরও দুইটি আগ্নেয়াস্ত্র ও হাসুয়া উদ্ধার করা হয়। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আজ সকালে পাট্টা ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এসময় ইউনুস মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  আগ্নেয়াস্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close