প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:২৯ পিএম

নোয়াখালীর চাটখিলে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
ডা. মোশতাক আহমেদ জানান, চাটখিল উপজেলায় মোট ৯৪ হাজার শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান অভিভাবক ও শিক্ষার্থীদের টিকা নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা নেওয়া হলে শিশুরা এই রোগ থেকে নিরাপদ থাকবে।’ একই সঙ্গে তিনি অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম