বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:১৭ পিএম

মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই সুযোগ থাকবে। সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়া সরকারের নেওয়া ‘রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ কর্মসূচির আওতায় ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীরা ইমিগ্রেশন দপ্তরে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধ করে সহজে নিজ দেশে ফিরতে পারবেন।

হাইকমিশন জানায়, যেসব অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করার অনুরোধ জানানো হয়েছে। শেষ মুহূর্তে ইমিগ্রেশন দপ্তরের অনুমতি, বায়োমেট্রিক তথ্য প্রদান ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে।

তাই যাদের বৈধ পাসপোর্ট নেই বা মেয়াদ উত্তীর্ণ, তারা দ্রুত ট্রাভেল পারমিট সংগ্রহ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। এতে করে তারা নির্বিঘ্নে ও সময়মতো দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close