সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
মেঘনায় পেশাদার ইয়াবা ব্যাবসায়ী সোহাগ গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৪৫ AM

কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। 

রোববার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি (সেননগর সরকার বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই এলাকার মোশাররফ হোসেনের ছেলে মো. সোহাগ রানা (৩০)।

পুলিশ জানায়, সোহাগ রানা দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিতভাবে ইয়াবা ব্যাবসা চালিয়ে আসছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই মো. সুদীপ্ত শাহীন-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এএসআই রাসেল মিয়া, সোহরাব হোসেন ও কনস্টেবল উত্তম কুমার রায় অংশ নেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, “গ্রেপ্তার সোহাগ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইয়াবা   ব্যাবসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close