বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:০১ AM

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টা এসব তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক।

তিনি বলেন, বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় হাইমচর উপজেলার বারতহবিল সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইলিশ শিকার করছিল জেলেরা। অভিযানিক টিম ধাওয়া করে ১১ জনকে আটক করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

পরবর্তীতে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১১ জন জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন সহ কোস্ট গার্ড সদস্যরা।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইলিশ   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close