সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
‘আগামী সংসদ নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে’
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:০৭ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ১০:২৯ PM

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশি হারুন অর-রশিদ বলেছেন, স্বৈরাচার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 

রবিবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন হারুন অর-রশিদ। 

হারুন অর-রশিদ আরও বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আমরা চাই আপনারা সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন। বিগত সরকার (আওয়ামীলীগ) যেভাবে সাংবাদিকের উপর হামলা, মামলা ও কলম বন্ধ করে রেখেছিলো আমরা তা চাই না।আমরা চাই সাংবাদিকরা তাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে সংবাদ প্রকাশ করবেন। 

তিনি আরও বলেন, বিএনপি বড় দল।এখানে প্রতিযোগিতা থাকবেই। তাই বলে আমরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবো না।আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে আমরা সবাই এক হয়ে ধানের শেষ প্রতীককে বিজয়ী করতে তার পক্ষেই কাজ করব। 

পাংশা পৌর বিএনপি'র সভাপতি বাহারাম হোসেন সরদারের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close