বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’—বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ পিএম

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’—নিজের এই বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, গত এক মাসে পঞ্চগড়ে তার দেওয়া প্রতিটি রাজনৈতিক বক্তব্যের সময়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্যুৎ চলে গেছে।

রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সারজিস আলম লেখেন, “গত এক মাসে পঞ্চগড়ে এনসিপি তিনটি কর্মসূচি আয়োজন করেছে। প্রতিবারই যখন আমি বক্তব্য দিতে উঠেছি, এক-দুই মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে গেছে। প্রথমবার ভাবলাম কাকতালীয়, দ্বিতীয়বার সন্দেহ হলো, আর তৃতীয়বার নিশ্চিত হলাম এটা ইচ্ছাকৃত।”

তিনি বলেন, “অন্যদের বক্তব্যের সময় বিদ্যুৎ ছিল, কিন্তু আমি কথা বলা শুরু করলেই চলে যায়—তারপর আবার ফিরে আসে। তিনটি দিন, তিনটি সময়—একই ঘটনা। এটা নিছক প্রযুক্তিগত নয়, কিছু কর্মকর্তার রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণেরই প্রমাণ।”

সারজিস আলম আরও বলেন, “প্রতিবারই প্রোগ্রামের আগে তাদের জানানো হয়েছে, ভদ্রভাবে বলা হয়েছে। তারপরও একই আচরণ করলে, সেটার জবাব না দিয়ে থাকা যায় না। তবে ক্ষোভের মুহূর্তে আমি যে ভাষা ব্যবহার করেছি, তা অনুচিত ছিল—এটা আমি স্বীকার করছি।”

তিনি জানান, চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ব্যবসা ও সিন্ডিকেটের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে ১০ ঘণ্টাব্যাপী মোটরসাইকেল লং মার্চে দুই হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন, যা পঞ্চগড়ের প্রায় ১৫০ কিলোমিটার জুড়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। “আশা করি মিডিয়ার নজর সেদিকেও যাবে,”—যোগ করেন সারজিস।

গত শনিবার রাতে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে গেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সারজিস আলম। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরদিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি ঘটনার ব্যাখ্যা দেন এবং বক্তব্যের ভাষা নিয়ে অনুশোচনা প্রকাশ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সারজিসআলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close