সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম
গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের কোমলমতি শিশু  শিক্ষার্থীদেরকে টাইফয়েড জ্বর প্রতিষেধক টিকা প্রদান করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।  

জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্ধারিত টিকা প্রদান কেন্দ্র থেকে বিনামূল্যে প্রায় সাড়ে তিন লক্ষ শিশু, কিশোর-কিশোরীদেকে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক। 

এ সময় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. জ্যোৎস্না খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, সহকারী কমিশনার মো. আতাউর রহমান, এস এস আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ পস্থিত ছিলেন। 

উল্লেখ্য, টিকা প্রদানের এ কার্যক্রম সফল করার লক্ষ্যে গত ৮ অক্টোবর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ৯ অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মী সহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close