বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন চান আবু সাঈদ জনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৬:৪১ PM
সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিঃ আবু সাঈদ জনী

সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিঃ আবু সাঈদ জনী

আগামী বছরের ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে তিন’শ আসনের মধ্যে চমক দেবে বিএনপি। অনেক আসনেই প্রাধান্য পাবেন তরুণ প্রার্থী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের এগিয়ে নিতে এই উদ্যোগ নিয়েছেন। সম্ভাব্য তরুণ প্রার্থীরা তারেক রহমানের বিশেষ নজর পেতে যোগাযোগ করছেন। তুলে ধরছেন বিগত দিনের রাজনৈতিক কর্মযজ্ঞ। এই দৌড়ে এগিয়ে আছেন সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিঃ আবু সাঈদ জনী।

২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে কাজ করছেন তরুণ নেতা আবু সাঈদ জনী। টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ফ্যাসিস্ট শেখ হাসিনার পুরো সময়ে বিএনপির দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা জীবন শেষে ঢাকার রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব এর ব্যানারে প্রায় ১ যুগের বেশী সময় আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রাখেন। এমনকি জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাউন্সিলে দ্বিত্বীয় বারের মত সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হন। হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে কয়েকবার জেল, জুলুম ও নির্যাতনের স্বীকার হন। ২০১৪ এর পরবর্তী সময়ে হরতাল অবরোধে জনীর তত্ত্বাবধানে ঢাকার বিভিন্ন স্থানে হরতাল অবরোধ পালিত হয়েছিলো। সেই সময়ে যারা কারাগারে ছিলো তাদেরকে কারাগারে ও তাদের পরিবারকে অর্থনৈতিক সহায়তা করেছিলেন তিনি।

জানা গেছে, ২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও গ্রামের মানুষের জন্য কাজ করেছেন নিরলসভাবে। বিভিন্ন দুর্যোগের সময় বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা, শীতকালে শীতবস্ত্র বিতরণ, হত দরিদ্র মানুষকে সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠান ঈদ ও পূজায় উপহার প্রদান ধর্মীয় উপাসনালয় মসজিদ, মন্দির উন্নয়নে সহযোগিতা করেন। এই সহযোগিতার  ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনায়ন, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণসহ সামাজিক বিভিন্ন ধরনের কর্মসূচিতে নিয়মিত অংশ নেন জনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের মানুষদের দ্বারে-দ্বারে গিয়েছেন জনী। মানুষের কাছে পৌছে দিয়েছেন ৩১ দফা। দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার মানুষের জন্য কাজ করায় সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পান জনী। সাধারন মানুষের মধ্য থেকেই দাবি উঠেছে আগামী নির্বাচনের ২৭ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিঃ আবু সাঈদ জনী যেন ধানের শীষ প্রতীক পায়। সাধারণ মানুষের মনে ঠাই পাওয়া জাতীয়তাবাদী সৈনিক জনিকে স্বপ্ন দেখছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ইঞ্জিঃ আবু সাঈদ জনী বলেন, আমি জাতীয়তাবাদের একজন সৈনিক। বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাকে বুকে ধারণ করে ছাত্রজীবনেই বিএনপির রাজনীতি শুরু করি। গত ১৯৯৯ সালে ছাত্রদল দিয়ে রাজনীতির যাত্রা হয় আমার। রাজনীতির উত্থান-পতনে আমার ঠিকানা শুধু জিয়া পরিবার।   

তিনি আরো বলেন, আমি দীর্ঘ ১৭ বছর একটানা বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করেছি। জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, গুমের হুমকি পেয়েছি, মামলা হামলার স্বীকার হয়েছি, এতে ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। তবুও দলের কর্মসুচি কর্মকাণ্ড ও এলাকার মানুষের পাশে ছিলাম সর্বক্ষণ। এখন এলাকার মানুষে চায় আমি যেন আগামী নির্বাচনে কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চাই। এই জনদাবি তো আমি উপেক্ষা করতে পারি না। তাই নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।

ধানের শীষের মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে আবু সাঈদ জনী বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশিত কর্মসূচি ও রাজপথে সক্রিয় থেকে যে কাজ করেছি তার সঠিক মূল্যায়ন করলে আমাকে মনোনয়ন দেবে বলে বিশ্বাস করি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বলেছেন, তরুণদেরও মুল্যায়ন করবেন। তাহলে আমি ধানের শীষ পাবো। 


স্বদেশ প্রতিদিন/এমএএম/ওএফ


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম-৩   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close