বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবচরে ৩১ দফা রূপরেখা প্রচারে বিএনপি’র লিফলেট বিতরণ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে শিবচরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে শিবচর পৌর বাজারে এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ও মাদারীপুর-০১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী কামাল জামান (নুরুদ্দিন মোল্লা)।

এ সময় বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তবায়নের সম্ভাব্য দিকগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা (সাজু), পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, বিএনপি নেতা মাহবুব মাদবর, মস্তফা মোল্লা, আব্দুল কুদ্দুস মোল্লা, ছাত্রদলের পৌর আহ্বায়ক সাঈদ হোসেন সিহাব, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুবক্কর সিদ্দিকী, যুবদল নেতা মো. সাহিন গোমস্তা, জামান শিকদার, জসিম মৃধা, মহিলা দল নেত্রী মুক্তা আক্তার ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কামাল জামান বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। আমরা চাই সাধারণ মানুষ এর বার্তা জানুক, বুঝুক এবং দেশের ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণ করুক।’

লিফলেট বিতরণের সময় বাজারে সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যায়। অনেকেই সরাসরি কর্মসূচির বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান এবং বিএনপির এ প্রচারণাকে ইতিবাচকভাবে দেখেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ৩১ দফা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close