বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোলার আলীনগর ৭ নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী শনিবার ভোলা প্রেসক্লাবের সামনে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।

শনিবার (১১ অক্টোবর) মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করে মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম, তার ছেলে নাজিম সাঝি ও সহযোগীদের গ্রেফতার এবং তাদের মাদকের আস্তানা ভাঙার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. শোয়েব, মোশারেফ হোসেন বাহার, মাওলানা মো. ইব্রাহিম, মো. হারুন, সোলায়মান মামুন, নূরনবী হাওলাদার মনির, ইমরান হোসনে নিরব, ছালাউদ্দিন, ইসমাইল হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা জানান, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মাদকের ছোবল বেড়েই চলেছে। ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সহজলভ্য হওয়ায় এলাকার তরুণ ও কিশোররা আসক্ত হয়ে পড়েছে। ইয়ানুর বেগমের ছেলে ও স্বামী প্রশাসনের হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও পুনরায় মাদক ব্যবসা শুরু করেছে। এছাড়া ইয়ানুর বেগম জমি জোরপূর্বক দখল এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তারা বলেন, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হলেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসী দাবি করেন, মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মাদকমুক্ত, নিরাপদ ও ন্যায়ের সমাজ গঠনের আহ্বান জানান।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ভোলা   মাদক   ব্যবসা   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close