বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী, সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করেন তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

আজ শনিবার (অক্টোবর) ঐতিহাসিক গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে রিজভী বলেন, “শেখ হাসিনা তার পথের কাঁটা নিশ্চিহ্ন করতে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দয়ের করে ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। এ সময় সন্ত্রাস দমন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালা কানুন বাতিল করতে হবে।”

ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক উল্লেখ করে রিজভী বলেন, “শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে।”

ছোট ভাইয়েরা আপনারা কেন দলীয় প্রতীক নিয়ে এতো জেদ করছেন? প্রশ্ন রেখে তিনি বলেন, “ছাত্ররা একটি রাজনৈতিক দল তৈরি করেছে। গণতন্ত্রের বিকাশ হবে, আমি এটি ভালো চোখে দেখি।  কেন আপনাদের প্রতীকের সঙ্গে ধানের শীষকে মিলাচ্ছেন? ধানের শীষতো আপনাদের জন্মের আগে বিএনপির দলীয় প্রতীক।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  রিজভী   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close