শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত চিকিৎসক বাসুদেব কুমার সাহা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:১৮ পিএম

বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড-নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা আন্তর্জাতিক পর্যায়ে নতুন একটি গৌরব অর্জন করেছেন। তিনি সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালে শহরের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এর ‘হিউম্যান হারমোনি কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ডস’-এ এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারটি তার হাতে তুলে দেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্রসম্পদ মন্ত্রী মো. মুতালিব। পুরস্কার গ্রহণের সময় মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশকে গর্বিত করেন এই চিকিৎসক।

ডা. বাসুদেব বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি আমার পুরো টিমের পরিশ্রমের ফল। এই সম্মান আমি উৎসর্গ করছি সেইসব রোগীদের, যাদের চিকিৎসা সেবা দিতে পেরেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।”

ডা. বাসুদেব বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নাক-কান-গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে চিফ কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই স্বীকৃতির পেছনে রয়েছে তার অসামান্য একটি সফল অপারেশনের অবদান। গত ১ সেপ্টেম্বর কুমিল্লার ৬৫ বছর বয়সী আবুল কাশেম নামের এক রোগীর ৪৫ বছর ধরে বহন করা প্রায় দেড় ফিট দৈর্ঘ্যের একটি জটিল থাইরয়েড টিউমার টানা ১০ ঘণ্টার চেষ্টায় সফলভাবে অপারেশন করে তাক লাগিয়ে দেন ডা. বাসুদেব।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক   পুরস্কার   বাসুদেবকুমার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close