সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর এ.কে কিন্ডারগার্টেনে শনিবার (১১ অক্টোবর) সকালে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে মেধাবৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম কিবরিয়া এবং সাংবাদিক খলিলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু মুছা।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষক নেতা ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরশেদুল ইসলাম লিটন, সমাজসেবক শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, মো. কামাল উদ্দিন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, নূরে আলম, মো. আনোয়ার খলিলুর প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ বাড়ায় এবং পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে মেধাবৃত্তি অর্জনকারী ও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  কিন্ডারগার্টেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close