বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ দিচ্ছে সৌদি আরব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দারুণ এক পদক্ষেপ নিয়েছে মসজিদে নববী কর্তৃপক্ষ। ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়া বিদেশিরা এখন থেকে মসজিদে নববীর কোরআন শিক্ষার ক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহ মেয়াদি আরবি ভাষা কোর্সেও ভর্তি হতে পারবেন।

সম্প্রতি দ্য ইসলামিক ইনফরমেশন নামে এক ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়। 

ওয়েবসাইট থেকে আরো জানা যায়, বিশ্ববিদ্যালয়টির অবস্থান নববী মসজিদের কাছেই হওয়ায় দুই জায়গায় ক্লাস করলেও শিক্ষার্থীদের জন্য এটি একটানা ও পরিপূর্ণ শিক্ষার অভিজ্ঞতা তৈরি করবে।

উল্লেখ্য, মসজিদে নববীর ভেতরেই প্রতিদিন কোরআন শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী স্তরভিত্তিক পাঠদান করা হয় সেখানে। শুরুর পর্যায়ে যারা আছেন, তারা কিরাত ও উচ্চারণ শিখতে পারেন; আর উন্নত পর্যায়ের শিক্ষার্থীরা কোরআনের তাফসির বা ব্যাখ্যা অধ্যয়ন করেন।
 
এছাড়াও ভিজিট ভিসাধারীদের জন্য মদিনার ইসলামিক ইউনিভার্সিটিতে আরবি ভাষা শেখার একটি বিশেষ কোর্স চালু করা হয়েছে। ছয় সপ্তাহের এই প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীরা আরবি পড়া, লেখা ও কথোপকথনের চর্চা করেন। পর্যায়ক্রমে তারা বিভিন্ন দক্ষতা ও স্তর অতিক্রম করে ভাষায় পারদর্শিতা অর্জনের সুযোগ পান।

এই দুটি প্রোগ্রাম মিলিয়ে ভিজিট ভিসাধারীদের জন্য প্রায় দুই মাসের ধারাবাহিক ধর্মীয় ও ভাষা-শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। তবে দুটির নিবন্ধন প্রক্রিয়া আলাদা। মসজিদে নববীর ক্লাসে অংশ নিতে তুলনামূলক সহজভাবে রেজিস্ট্রেশন করা যায়। আর বিশ্ববিদ্যালয়ের কোর্সের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

এদিকে এমন তথ্য প্রকাশের পর বেশ উৎফুল্ল দেখা যায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মসজিদ   নববী   কোরআন   সৌদি আরব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close