সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
জার্মান ঝড়ে উড়ে গেল লুক্সেমবার্গ
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপীয় বাছাইপর্বের ‘এ’ গ্রুপে জার্মানি দারুণ জয় পেয়েছে। 

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঘরের মাঠে লুক্সেমবার্গকে ৪-০ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল।

জার্মানির প্রথম গোল ম্যাচের চতুর্থ মিনিটে হলেও ভিএআরে বাতিল হয়। ১২ মিনিটে বাঁকানো চমৎকার এক ফ্রি কিকে ডিফেন্ডার ডেভিড রাউম দলকে এগিয়ে নেন। ২০ মিনিটে লুক্সেমবার্গের ডিফেন্ডার কার্লসেন হ্যান্ডবল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, আর পেনাল্টি থেকে জসুয়া কিমিখ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুই গোল যোগ করে জার্মানি। ৪৮ মিনিটে জিনাব্রি এবং দুই মিনিট পর কিমিখের দ্বিতীয় গোলের ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ম্যাচ শেষে জার্মানি বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।

এই জয়ের ফলে জার্মানি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। একই রাতে নর্দান আয়ারল্যান্ড ২-০ গোলে স্লোভাকিয়াকে হারালে এই তিন দলেরই পয়েন্ট সমান ৬ হয়ে দাঁড়ায়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লুক্সেমবার্গ   জার্মান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close