বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০
মাদারীপুর (শিবচর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ AM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের আরোহী শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবপুর এলাকার ৬নং ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ভাঙ্গাগামী “লাবিবা পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর পেছন দিক থেকে আসা “সেলফি পরিবহন” নামের আরেকটি বাসও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত দুটি বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ভোরবেলা এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি অনেক বেশি থাকে এবং চালকেরা নিয়ম না মেনে ওভারটেক করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটাচ্ছেন। তারা এক্সপ্রেসওয়েতে কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ত্রিমুখী সংঘর্ষ   ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close