বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ নেই: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৫১ AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে বর্তমানে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মতো কোনো পরিবেশ নেই। তাই বিএনপি বিদ্যমান নির্বাচন পদ্ধতির ওপরই আস্থা রাখছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, “নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবেই এক শ্রেণির মানুষ পিআর পদ্ধতির দাবি তুলছেন। যারা জনগণের নামে এই পদ্ধতির পক্ষে আন্দোলন করছেন, তাদের উচিত প্রথমে জাতীয় সংসদে নির্বাচিত হওয়া। পরে সংসদে গিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।

স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, আসন্ন ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আনিছুর রহমান লাকু গত ৮ অক্টোবর দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   পিআর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close