বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শাপলার বিকল্প নেই, প্রতীক ইস্যুতে অনড় এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশন (ইসি)। দলের প্রতীক হিসেবে শুরু থেকেই ‘শাপলা’ দাবি করে আসছে এনসিপি। কিন্তু শাপলা রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত প্রতীকের তালিকায় নেই বলে জানিয়েছে ইসি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘শাপলার সঙ্গে তাদের দলের একটি অর্গানিক সম্পর্ক তৈরি হয়েছে, তাই এই প্রতীকের কোনো বিকল্প নেই। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, তারা (ইসি) কিন্তু আমাদের বলেছিল, যে ১৫০টি প্রতীক অন্তর্ভুক্ত হবে তার মধ্যে শাপলা থাকবে। এ কথা জানার পরই আমরা বলেছিলাম নিবন্ধনের জন্য আমাদের দলের অনুকূলে এই প্রতীক সংরক্ষণ করা হোক।’

তিনি আরও বলেন, ‘এরপর জুলাই পদযাত্রার সময় সারা দেশের মানুষ খাল-বিল থেকে শাপলা নিয়ে অংশ নেয়। শাপলা প্রতীকের সঙ্গে তখন থেকেই আমাদের একটি অর্গানিক সম্পর্ক গড়ে ওঠে। ফলে এই প্রতীকের কোনো বিকল্প নেই আমাদের কাছে।’

ইসির মনোভাবের সমালোচনা করে সারোয়ার তুষার বলেন, ‘প্রত্যেক ইস্যুতে আমাদের অযথা ভোগান্তির মধ্যে রাখা হচ্ছে। এতে প্রমাণ হয় ইসি চায় না এনসিপি নির্বাচনে আসুক। কিন্তু আমরা এর বিরুদ্ধে লড়াই করব। যদি তারা প্রতীক না দেয়, নির্বাচনে যাওয়ার বিষয়ে আমরা পুনর্বিবেচনা করব। এই প্রতীক ছাড়া নির্বাচনে যাব না।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  শাপলা   বিকল্প   প্রতীক   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close