বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কে পেল শান্তিতে নোবেল পুরস্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৩:১৩ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ৩:১৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাডো। 

আজ শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নোবেল শান্তি পুরস্কারকে নোবেলগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে গণ্য করা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে এ পুরস্কার অর্জন করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

এরপর ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের মালালা ইউসুফজাই নোবেল জিতে ইতিহাস গড়েন এখনও তিনিই সবচেয়ে কম বয়সী শান্তি পুরস্কারপ্রাপ্ত। অপরদিকে, ১৯৯৫ সালে সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে জোসেফ রটব্লাট এই পুরস্কার লাভ করেন।

এ পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। গত বছর (২০২৪) এই সম্মান পায় জাপানের সংগঠন ‘নিহন হিদানকিয়ো’, যারা হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলার বেঁচে থাকা মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য কাজ করে যাচ্ছে।

এ বছর শান্তি পুরস্কারের জন্য জমা পড়েছিল মোট ৩৩৮টি মনোনয়ন। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা ছিল। সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সুদানের ‘ইমারজেন্সি রেসপন্স রুমস’ এবং আন্তর্জাতিক সংগঠন ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’ (CPJ), যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে।

ঘোষণার আগে ট্রাম্প সমালোচনার সুরে বলেন, “ওবামা নোবেল পেয়েছিলেন, কিন্তু জানতেন না কেন। আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি। নোবেল পাওয়ার দাবিদার আমি।” 

তবে নোবেল কমিটির ঘোষণায় তার আশা পূরণ হয়নি।

উল্লেখ্য, প্রতিটি নোবেল পুরস্কারের আর্থিক মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিজয়ীদের দেওয়া হবে একটি সোনার পদক ও একটি ডিপ্লোমা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নোবেল পুরস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close