বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত নিশ্চিত’—বিভ্রান্তিকর মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:০৬ AM

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সম্প্রতি কিছু জায়গায় শোনা যাচ্ছে যে দাড়িপাল্লায় ভোট দিলে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং জান্নাত নিশ্চিত হবে। তিনি এ ধরনের বক্তব্যকে দুঃখজনক ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেন। শাহজাহান বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট চিহ্নের ওপর প্রতিষ্ঠিত হয় না; বরং এটি প্রতিষ্ঠিত হয় ইনসাফ, সদাচরণ ও ন্যায়নীতির মাধ্যমে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় টেকনাফ সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা রোজা রাখি, নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদের নামাজ পড়ি এবং ইসলামী শরিয়াহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হই—এসব আমাদের ইবাদত। তবে এগুলো করেও কেউ নিশ্চিন্তে জান্নাত দাবি করতে পারবে না। বিচার হবে কিয়ামতের দিনে, যা একমাত্র মহান আল্লাহ করবেন।”

শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। তাদের লক্ষ্য দেশের মানুষকে শান্তি, নিরাপত্তা এবং দুই বেলা আহারের নিশ্চয়তা দেওয়া। তিনি প্রতিশ্রুতি দেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতে দেওয়া হবে না।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম ভুলু। সভায় বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, ওলামা দলের আহবায়ক মাওলানা আব্দুল গফুরসহ আরও অনেকে। এছাড়া স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close