বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
হামজাদের হারের দিনে আমিরাতকে হারাল অর্পিতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:৪৮ AM

বাংলাদেশ ফুটবলে এখন ব্যস্ত সময় চলছে। আজ রাতে ঢাকায় হংকংয়ের বিপক্ষে হামজারা ৩-৪ গোলে হেরে গেলেও, একইদিনে দুবাইয়ে বাংলাদেশ অ-১৭ নারী দল ৩-০ গোলে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে।

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্বের জন্য বাংলাদেশ ইতোমধ্যেই দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। গত পরশু সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে প্রথমার্ধে দুই গোলের সুবিধা নিয়ে মাঠে নামা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ৩-০ গোলে জয় নিশ্চিত করে। আনুষ্ঠানিক ফল প্রকাশিত না হলেও, বাফুফের মিডিয়া ম্যানেজারের তথ্য অনুযায়ী গোল করেছেন আলপী জোড়া এবং প্রীতি।

দল আগামীকাল সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডানে রওনা হবে। ভিসা জটিলতার কারণে অ-১৭ দলের তিন কোচিং স্টাফ দুবাইতে উপস্থিত হতে পারেননি এবং সরাসরি জর্ডান যাচ্ছেন। ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে দল খেলবে। অ-১৭ দলের এএফসি টুর্নামেন্টের মূল পর্বে অংশ নেওয়ার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আবশ্যক।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close