বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া, সম্পন্ন হলো অস্ত্রোপচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:৩০ AM

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এক বিরল রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি মুখে অস্ত্রোপচার করিয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে জটিল এই সার্জারির মাধ্যমে তাঁর মুখের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্পর্শিয়া বলেন, “অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। টিউমার ছিল, আর অপারেশনটা বেশ জটিল ছিল। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে আমাকে এখনো কিছুদিন হাসপাতালে থাকতে হবে।”

তিনি আরও জানান, “সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। প্রায় এক মাস আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে জানতে পারি, আমি এক বিরল রোগে আক্রান্ত। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় টেস্টের পর অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ অক্টোবর অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।”

অস্ত্রোপচারের আগে নিজের অসুস্থতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে দেন স্পর্শিয়া। ফেসবুকে তিনি লেখেন,
“আমি অ্যামেলোব্লাস্টোমা নামের এক বিরল রোগে আক্রান্ত। কয়েক দিন ধরে অস্ত্রোপচারের প্রস্তুতিমূলক চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন।


আরও সংবাদ   বিষয়:  স্পর্শিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close