শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাসিরনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর নাভানার উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক ব্যতিক্রমী চক্ষু চিকিৎসা ক্যাম্প। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২ হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা লাভ করেন।

“দৃষ্টি সবার অধিকার, বয়স হলে ছানি হয় চিকিৎসায় ভালো হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে রোগ নির্ণয়, ওষুধ বিতরণ এবং পরবর্তী চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা একজন রোগী, বাপ্পু, কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্যার, আমার একটা চোখ আগেই নষ্ট হয়েছে, এখন আরেকটাও ভালো না। চা-সিঙ্গারা বেচে সংসার চালাতাম। এখন চোখে দেখি না, ব্যবসাও বন্ধ। বাচ্চার মুখও দেখি না অনেকদিন, আমি আর দেখতে পারবো স্যার?”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব লায়ন মফিজ উদ্দীন আহম্মেদ ফরিদ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ শোহান, লায়ন ড. এ কে এম সারোয়ার জাহান জামিল এমজেএফ, লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী, লায়ন ড. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ, অধ্যক্ষ মো. ওমর আলী, ওসি সুদীপ রায় পলাশ, লায়ন সায়মন চৌধুরী প্রমুখ।

চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও নেওয়া হয় মানবিক উদ্যোগ। এদিন স্থানীয় ১৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় স্কুল ব্যাগ, ১০ জন পঙ্গু ব্যক্তিকে দেওয়া হয় হুইলচেয়ার এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিতরণ করা হয় ১,০০০টি সবুজ গাছের চারা।

লায়ন্স ক্লাব অব ঢাকা শান্তিনগর নাভানার প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ মোর্শেদ শোহান বলেন, “সমাজের প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষা ও পরিবেশ রক্ষায় আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর   চক্ষু   চিকিৎসা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close