প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:১৮ পিএম

মীরসরাইয়ে দেড়শ লিটার দেশীয় চোলাই মদ ও নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঘেড়ামারা এলাকা থেকে এসব মদ ও সিএনজি জব্দ করা হয়।
অভিযুক্তরা হলো, মো. রাসেল, ইমরুল আহমদ ও শাহাদাত আহমদ। তারা সবাই করেরহাট ইউনিয়নের বাসিন্দা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাইট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দেড়শ লিটার চোলাই মদসহ একটি ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে