সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
নাগরপুরে দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণি প্রশিক্ষণ সম্পন্ন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২:৩৫ পিএম
নাগরপুরে দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণি প্রশিক্ষণ সম্পন্ন

নাগরপুরে দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণি প্রশিক্ষণ সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান” প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষাণ-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষাণ ও কৃষাণি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পারিবারিক পুষ্টিবাগান গঠন, সবজি ও ফল উৎপাদন, চারা পরিচর্যা এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষাণ-কৃষাণিদের মধ্যে বিভিন্ন সবজির বীজ ও ফল গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান। এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারিবারিক পর্যায়ে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  নাগরপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close