বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করল স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। 

গতকাল বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাস হয়।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। পাশাপাশি ইসরায়েলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর কিংবা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক হিসেবে পরিচিত স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেও গাজার যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

এই প্রস্তাবে বামপন্থি পোদেমোস দল সরকারের পক্ষে ভোট দেয়, তবে রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, “সরকারকে আরও কঠোর হতে হবে। ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।”

অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, “এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অঙ্গনে স্পেনের একটি শক্ত অবস্থানকে প্রতিফলিত করে।”

রক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস বলেন, “গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম।”

সূত্র : মিডল ইস্ট মনিটর।

স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  স্পেন   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close