বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:১৪ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ১:১৫ PM

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর তা নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা হারুন-অর-রশিদ (৫০)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন।

রনির চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে বাঁশবাগানে আগুন লাগতে দেখে রনি ও তার পরিবার দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করেন। কিন্তু একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেননি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা আগুন নেভাতে গিয়ে আগুন ধরা একটি বাঁশ কাটতে যান।

ঠিক সেই মুহূর্তে আচমকা বিদ্যুৎ ফিরে এলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও ছেলে রনি বিদ্যুতায়িত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা রনিকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লিমা আক্তার বলেন, ‘তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।’

এ ঘটনায় নেছারাবাদ বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, ‘আমাদের সঙ্গে সরাসরি ওই গ্রামের কারও কথা হয়নি। আমরা হয়তো অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি।’

নেছারাবাদ থানার ওসি বনি আমিন বলেন,  ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্ট     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close