মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পত্নীতলায় কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ AM

নওগাঁর পত্নীতলার নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান চাঁদের বিরুদ্ধে কলেজ হোস্টেলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মোস্তাফিজুর রহমান চাঁদ কলেজের হোস্টেলে ঢুকে মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। শিক্ষার্থীরা দিতে রাজি না হলে ৩০১ ও ৩০৭ নং রুমের শিক্ষার্থীর কাছ থেকে ১২ কেজি চাল এবং নগদ ৫০০ টাকা আদায় করা হয়।

নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান বলেন, 'এই ধরণের আচরণ চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ এবং কলেজের শৃঙ্খলা পরিপন্থী। তাকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।'

স্থানীয় ছাত্রদল নেতারা জানিয়েছেন, মোস্তাফিজুর রহমান চাঁদ আগে ক্লাস শাখার ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। এক ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন, 'সে ছাত্রলীগ করতো। হঠাৎ তাকে ছাত্রদল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বানানো হয়েছে। আমি প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের কারণে আমাকে জেলা কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। সে ছাত্রলীগ করতো, চাঁদাবাজি করবে এটাই স্বাভাবিক।'

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান চাঁদ বলেন, 'উক্ত বিষয়ে আমি কলেজ ও শিক্ষার্থীদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি।'

নজিপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. সাগর হোসেন বলেন, 'এই বিষয়টি আমরা ইতোমধ্যেই আমাদের সিনিয়র দায়িত্বশীলদের অবগত করেছি।'

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   কলেজ ছাত্রদল   নেতা   অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close