বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেবিদ্বার গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:৩১ পিএম
মো. আমির হোসেন রাজু ও আবুল কালাম

মো. আমির হোসেন রাজু ও আবুল কালাম

কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দেবিদ্বার থানায় মামলা দায়েরের পর বিকেলে তাদের কুমিল্লার আদালতে হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯) এবং চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০)।

চান্দিনা সেনা ক্যাম্প, চান্দিনা থানা পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাতে চান্দিনা ও দেবিদ্বারের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে ভিকটিমের স্বামী (২৫) উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়। আসামি রাজু তার পূর্বপরিচিত এবং একসময় তাকে জামিনে সহযোগিতা করেছিলেন। পরে রাজু তাদের সানারনগর এলাকায় আবুল বাশারের বাড়িতে একটি ভাড়া বাসা করে দেন এবং আসা-যাওয়া করতেন।

গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে আবুল কালাম প্রথমে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন (২ অক্টোবর) রাতে রাজু ও কালাম আবার বাসায় গিয়ে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে দেয় এবং সুযোগে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ৪ অক্টোবর চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করেন।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close