বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণে “উচ্চপর্যায়ের কমিশন” এবং শিক্ষা কারিকুলাম আধুনিকায়নের লক্ষ্যে “শিক্ষা সংস্কার কমিশন” গঠন করা হবে। 

তিনি বলেন, প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে ঢেলে সাজানোর অগ্রাধিকারমূলক পরিকল্পনা রয়েছে আমাদের। নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ জরুরি। অন্যথায় এই প্রতিযোগিতার বিশ্বে জাতি হিসেবে টিকে থাকা কঠিন হবে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত “শিক্ষক মহাসমাবেশে” ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আপনাদের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি এসেছে, কেউ কেউ আরও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথাও বলেছেন। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও চাকরি স্থায়ীকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার জন্য উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনায় বিএনপির নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতা অপরিহার্য। একটি জ্ঞাননির্ভর রাষ্ট্র ও সরকার গঠনে শিক্ষকদের সমর্থন প্রয়োজন।”

উল্লেখ্য, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত এ সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “শিক্ষকরাই সমাজের রোল মডেল। তারা যদি আর্থিক ও সামাজিক অনিশ্চয়তায় ভোগেন, তাহলে শিক্ষার্থীদের সামনে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করা কঠিন হয়ে পড়ে। বিএনপি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছে, যাতে শিক্ষকরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারেন।”

তিনি আরও বলেন, “স্কুল-মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করে শিক্ষকতা পেশাকে সম্মানজনক ও প্রতিযোগিতামূলক পেশায় পরিণত করা প্রয়োজন। বিএনপি শিক্ষা নিয়োগ নীতিমালা এমনভাবে সংস্কার করবে যাতে মেধাবীরা শিক্ষকতা পেশাকে প্রথম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন।”

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের উন্নয়ন বা সংস্কার উদ্যোগ তখনই সফল হবে, যখন আমরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “সমাজে যদি শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে, তবে রাষ্ট্রের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে সক্ষম।”

জাতীয় দিবসগুলোতে শিক্ষকদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আমন্ত্রিতদের তালিকায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের অন্তত একজন শিক্ষক থাকা উচিত। এটি শিক্ষার্থীদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং সমাজে শিক্ষকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close