প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:০৪ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৯:০৬ PM

দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ আ্যানথ্রাক্স (তড়কা) রোগ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এ প্রেক্ষাপটে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাংস ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসানুল হুদা রাশেদ, এবং স্থানীয় মাংস ব্যবসায়ী নেতা সবুজ, সফিজল, সাদেক প্রমুখ। এসময় উপজেলা মাংস ব্যবসায়ী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আ্যানথ্রাক্স রোগের কারণ, সংক্রমণের ধরণ, প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, আ্যানথ্রাক্স একটি মারাত্মক সংক্রামক ব্যাধি, যা সাধারণত আক্রান্ত পশু থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে।
সভায় মাংস ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে মাংস প্রক্রিয়াজাতকরণের পরামর্শ দেওয়া হয় এবং আ্যানথ্রাক্স প্রতিরোধে সরকার ঘোষিত নির্দেশনা অনুসরণে আহ্বান জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর