শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই সংকটের একমাত্র সমাধান: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:৪২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো শঙ্কা নেই। তবে যেনতেন নির্বাচন নয়, বরং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে।”

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জাতিসংঘ অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, “নিউ ইয়র্কে অবস্থানকালে বিভিন্ন উপদেষ্টা ও সফরসঙ্গীদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে, যে কোনো ধরনের তড়িঘড়ি করা বা একতরফা নির্বাচন দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে। আমরা অতীতেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে এমন নির্বাচনের অভিজ্ঞতা দেখেছি, যা সমস্যা সমাধান তো করেনি বরং জটিলতা বাড়িয়েছে।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক সরকারব্যবস্থা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”

সংশ্লিষ্ট বিষয়ে ডা. তাহের জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে আইনগত ভিত্তি প্রদান অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আরও তিন মাস আগেই সম্পন্ন হওয়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, “নীতিগতভাবে সব দল একমত হলেও বাস্তবায়নে দেরি করা হচ্ছে। এর পেছনে ষড়যন্ত্র থাকলে এবং প্রয়োজনীয় সংস্কার না হলে সামগ্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

তিনি সতর্ক করে বলেন, “অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই হবে সংকট সমাধানের বাস্তব পথ।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সুষ্ঠু   গ্রহণ   ডা.তাহের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close