বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুলাউড়ার রবিরবাজারে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:৩৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার-কর্মধা সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে পৃথিমপাশা ইউনিয়নের আমজনতা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

রবিরবাজারের পূর্ব অংশে কর্মধা মুখী ব্যস্ত সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা ও ড্রেনেজ সমস্যার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ ও নওয়াব আলী বাকর খান, শিক্ষক আকদ্দস আলী, মাওলানা আসলাম রহমানি, ব্যবসায়ী আব্দুল গফফার কায়সুল, সাংবাদিক জালাল আহমদ সিদ্দিকী, মিজানুর রহমান মনু প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের মিলনস্থল এই রবিরবাজার। এখানে দেড় হাজারের বেশি দোকান, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং মৌলভীবাজার জেলার অন্যতম বৃহৎ মসজিদ অবস্থিত। সপ্তাহে দু'দিন বসে বড় হাট। কিন্তু অপ্রশস্ত, খানাখন্দে ভরা ও জলাবদ্ধ রাস্তায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

রবিরবাজার ব্যবসায়ী সমিতির মাসুক আহমদ বলেন, “ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় বাজারের পানি জমে যায়। কাদা-পানির কারণে ক্রেতা-বিক্রেতা, পথচারী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। কর্মধা সড়কের অবস্থাও ভয়াবহ রূপ নিয়েছে, যা দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।”

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী জানান, তিনি বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত প্রকল্প গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কুলাউড়া উপজেলার উপসহকারী প্রকৌশলী শরিফুল হক বলেন, “রবিরবাজার-কর্মধা সড়ক সংস্কারের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সড়কটি তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

তবে বাজারের মূল সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় হওয়ায় সে বিষয়ে কোনো প্রকল্প নেওয়া হয়েছে কিনা, তা তাঁর জানা নেই।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   রবিরবাজার   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close