বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:৩০ পিএম

মাদারীপুরের রাজৈরে প্রেম ঘটিত কারণে একটি মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাতে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক মাস আগে উত্তম বালা গ্রুপ ও জয়দেব বালা গ্রুপের মধ্যে একটি মেয়েকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তর্কবিতর্কের একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন- গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৩), জয়দেব বালা (৪৫), অসীম বালা (৪০) ও স্বপন বালা (৫৫), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৬০), নরেশ বালা (৫০), উত্তম বালা (৫৩), সজল বালা (৪০) ও তুলি বালা (৪২)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও পরস্পরের আত্মীয় স্বজন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম তারেক জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযোগ পেলে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রেমিক   প্রেম   ভালোবাসা   সম্পর্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close