বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসলামী ব্যাংকে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন
‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৫:২৩ PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ব্যাংকিং সেক্টরে অবৈধ ও একতরফা নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ইসলামী ব্যাংকের নাঙ্গলকোট শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিপ্রত্যাশী মাওলানা জোবায়ের হোসেন আনসারি ও হেলাল উদ্দিন তসলিম। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে দীর্ঘদিন ধরে বিশেষ একটি অঞ্চলের লোকদের একচেটিয়া ও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা দেশের অন্যান্য জেলার মেধাবী প্রার্থীদের প্রতি চরম বৈষম্য তৈরি করছে।

বক্তারা বলেন, ২০১৭ সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তাদের দখলের আগে ২০১৬ সালের শেষে ব্যাংকের জনবল ছিল ১৩ হাজার ৫৬৯ জন, যার মধ্যে চট্টগ্রাম জেলার ছিলেন ৭৭৬ জন। বর্তমানে ব্যাংকের জনবল বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২২ হাজারে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।

তারা আরও বলেন, এক উপজেলার এত বিপুল সংখ্যক নিয়োগ সারা দেশের মেধাবী ও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করছে। এই একতরফা নিয়োগে ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সব জেলার প্রার্থীদের জন্য মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইসলামী ব্যাংক   নিয়োগ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close