প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ AM

ফাইল ছবি
আবারো বেড়ছে দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এবার ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই দামে আজ সোমবার বিক্রিয় হচ্ছে স্বর্ণ।
তবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।
বাজুস আরো জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার
নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
আজকের বাজারদর-
☛ সনাতন পদ্ধতিঃ ভরিপ্রতি ১,৩৪,২৫৩ টাকা
☛ ১৮ ক্যারেটঃ ভরিপ্রতি ১,৬১,৬৫১ টাকা
☛ ২১ ক্যারেটঃ ভরিপ্রতি ১,৮৮,৫৯৫ টাকা
☛ ২২ ক্যারেটঃ ভরিপ্রতি ১,৯৭,৫৭৬ টাকা
এদিকে স্বর্ণের ক্রমাগত এমন দাম বৃদ্ধির ফলে বেশ আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষদের।