বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে মার্কেটে আগুন, পুড়ল ১৯ দোকান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:১৯ পিএম
খাগড়াছড়িতে মার্কেটে আগুন, পুড়ল ১৯ দোকান

খাগড়াছড়িতে মার্কেটে আগুন, পুড়ল ১৯ দোকান

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আগুনে এক মার্কেটের ১৯টি দোকান পুড়ে গেছে। 

গতকাল শনিবার (৫ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে উপজেলার জালিয়াপাড়া এলাকার ‘হাজ্বী ইসমাইল মার্কেটে’ এ ঘটনা ঘটে বলে জানান গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে দোকান মালিকরা মালামাল রক্ষা করতে পারেননি। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের পাশাপাশি বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

ওসি এনামুল বলেন, একটি টায়ারের দোকান থেকে আগুন লাগে। খবর পেয়ে পাশের মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার ধারণা।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close