বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:৩১ পিএম

ফেনীর সোনাগাজীতে জাকের পার্টির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সিটি গেইট সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা সভাপতি কমরেড আবু তাহের, এবং সঞ্চালনা করেন সোনাগাজী উপজেলা যুব ফ্রন্ট সভাপতি মোঃ শেখ ফরিদ রিপন। প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির বৃহত্তর নোয়াখালীর বিভাগীয় প্রধান মাস্টার আবুল কালাম মজুমদার, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান শাহজাহান, এবং জাকের পার্টির ফেনী জেলা সভাপতি রহিম উল্যাহ ভূঞা।

অনুষ্ঠান সমন্বয় করেন ফেনী জেলা সাধারণ সম্পাদক রফিকুল ভূঞা খোকা মিয়া এবং সোনাগাজী উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান মেম্বার। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব ফ্রন্ট সভাপতি মুন্সি মুছা মিয়া, জেলা শ্রমিক ফ্রন্ট সভাপতি শহীদ উল্যাহ, সোনাগাজী উপজেলা কমিটির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাওলানা মুবারক হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীর পক্ষে একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   জাকের   জনসভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close