বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’      ● চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি      ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন      ● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      
তারেক রহমানের নির্দেশে দেশ গঠনে কাজ করছি: ড. এম এ কাইয়ুম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ৭:৫৪ PM
ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, নির্বাচনে জনগণের আস্থা ও ভরসার একমাত্র দল বিএনপি। আমরা তারেক রহমানের নির্দেশে দেশ গঠনে কাজ করছি।

আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ৩৯নং ভাটারা থানা বিএনপির এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চাঁদাবাজির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগামী ১০ দিনের মধ্যে সকল চাঁদাবাজি বন্ধ করবো। ৩৯নং ভাটারা থানা বিএনপির সকলে ওয়াদা করেছেন চাঁদাবাজি নির্মূলে একসাথে কাজ করার।”

আমরা মাদক নির্মূলে কাজ করে যাবো উল্লেখ করে ড. এম এ কাইয়ুম বলেন, “ভাটারার কোনো জায়গায় মাদকের কারবার চলবেনা। আপনি মাদক নিবেন আর এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে আপনার পরিবার, এই সমাজ এবং দেশ। এই ভাটারায় কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীর জায়গা হবেনা।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, “ভাটারায় অনেক নিরীহ মানুষ আছেন যাদের জমি দখল হয়ে গিয়েছে। যারা নিজেদের শেষ আশ্রয়স্থলটুকুও হারিয়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো জমিদখলকারী-জুলুমকারীর ঠাঁই হবে না।”

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, “বিএনপিতে কোনো জুলুমকারীর ঠাঁই নেই। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফায় একটি সুন্দর দেশ সাঁজানোর প্রস্তাব দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে দেশ গঠনে আমাদের এগিয়ে যেতে হবে।”

এদিন মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, ভাটার থানা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ





আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ড. এম এ কাইয়ুম   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close