বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোটের জন্য আল্লাহ কে নারাজ করো না: পার্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

এর মধ্যেই সে দিকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন- ‘ভোটের জন্য আল্লাহ কে নারাজ করোনা, পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।’

দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকে এর সমালোচনা করছেন। এর মধ্যেই ব্যারিস্টার পার্থ সে দিকে ইঙ্গিত করে পোস্ট দিলেন।

উল্লেখ্য, আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালের নির্বাচনে ভোলার একটি আসন থেকে বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন বিএনপির জোটসঙ্গী হিসেবে থাকলেও পরবর্তী সময়ে ঘোষণা দিতে জোট ত্যাগ করেন। তবে সম্প্রতি বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবার বেড়েছে। গুঞ্জন রয়েছে, ঢাকা-১৭ আসনটি এবারও পার্থের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ভোট   জামায়াত   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close