বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি? দেখে নিন...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে ।

তবে, কিছু ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিয়েছে, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ৮ ও ৯ অক্টোবর পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকে ভুলভাবে পুরো দু’দিনকে ছুটিতে গণ্য করেছেন। এবং ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, আসল ছুটি ৭ অক্টোবর পর্যন্তই। ৮ অক্টোবর থেকে শ্রেণিকর্ম শুরু হবে, কেবল পরীক্ষা নেওয়া হবে না।

তিনি আরও জানান, যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে, তারা ভুল করছেন। কোনো বিভ্রান্তি থাকলে প্রতিষ্ঠানগুলো সরাসরি মাউশির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করতে পারে।

প্রসঙ্গত, অনেকে ইতিমধ্যেই ৮ অক্টোবর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। কার্যক্রম পরিচালনা করতে হবে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা অনুযায়ী, উপজেলা বা জেলা অফিসের নয়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  শিক্ষাপ্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close