প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ীর পাংশায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিজয়া দশমীর দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ পাংশা আদি মহাশ্মশানে প্রতিমা বিসর্জনের আয়োজন করে। বিকাল থেকেই বিভিন্ন মন্দির থেকে প্রতিমা নিয়ে আসা হয়।
পাংশা উপজেলায় এ বছর মোট ৯৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল, সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার এবং ধীরেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/শাহো